দেশের ২৬তম প্রধান বিচারপতির শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী




সিলেট ট্রিবিউন ডেস্কঃ দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ রোববার (২৮ ডিসেম্বর) সকালে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, সরকারের বিভিন্ন দপ্তরের উপদেষ্টামণ্ডলী, প্রধান নির্বাচন কমিশনার এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের প্রদত্ত ক্ষমতাবলে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ প্রদান করেন। নবনিযুক্ত এই প্রধান বিচারপতি ২০২৮ সালের ১৭ মে পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে তিনি যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকেও আন্তর্জাতিক আইনে স্নাতকোত্তর (এলএলএম) ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮৫ সালে জেলা আদালত এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে আইন পেশা শুরু করেন।

২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং এর দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে দায়িত্ব পান। দীর্ঘ বিচারিক কর্মজীবন শেষে ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। অভিজ্ঞ এই বিচারক দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে উচ্চ আদালতে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

এসটি/এমএলএ

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.