নিজস্ব প্রতিবেদকঃ ট্রান্সফরমার মেরামত, সংরক্ষণ, সরবরাহ লাইন সংস্কার ও গাছপালার শাখা-প্রশাখা কাটার কাজের কারণে আগামী বুধবার (৩ ডিসেম্বর) সিলেট নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাধীন টিলাগড়, কালাশলী, রাজপাড়া, আল-জালাল সিএনজি, বাংলাদেশ বেতার টিলাগড়, টিলাগড় সরকারি কলেজ, মালুয়া হাউজ ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক এবং এ কাজে সকলের সহযোগিতা কামনা করেছেন।
