সিলেট ট্রিবিউন ডেস্কঃ ত্ৰয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে সিলেটের তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার সকালে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। দেশের ১২৫টি আসনের সঙ্গে সিলেট অঞ্চলের প্রার্থীরাও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
ঘোষিত তালিকা অনুযায়ী— সিলেট-১ এহতেশাম হক, সিলেট-৩ ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, সিলেট-৪ মো. রাশেল উল আলম।
দলটির কেন্দ্রীয় নেতৃত্ব জানায়, “যোগ্যতা, বিশ্বাসযোগ্যতা এবং মাঠের কার্যক্রম” বিবেচনা করেই প্রথম দফায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। এনসিপির পক্ষ থেকে আরও জানানো হয়, দ্বিতীয় দফায় রাষ্ট্র সংস্কারে আগ্রহী বিএনপি–জামায়াতঘনিষ্ঠ কিছু প্রার্থীকে বিবেচনায় নেওয়া হতে পারে।
