নিজস্ব প্রতিবেদকঃ সিলেট মহানগর এলাকায় বাণিজ্যিক শৃঙ্খলা ও জনসেবামূলক কার্যক্রম আরও শক্তিশালী করতে (৩০ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বাজার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর সবার সম্মতিক্রমে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়—
১/ সিলেট মহানগর এলাকার হোটেল-রেস্তোরাঁ ও ঔষধের দোকান ব্যতীত সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত খোলা রাখা যাবে। এই সিদ্ধান্ত আগামী ০৭ ডিসেম্বর ২০২৫, রবিবার থেকে কার্যকর হবে। ২/ যেসব বাজার/শপিং মলের প্ল্যানে পার্কিং স্পেস ছিল, কিন্তু সেখানে দোকান বা অন্যান্য স্থাপনা নির্মাণ করা হয়েছে— সেসব স্থাপনা আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে সরিয়ে আসল পার্কিং হিসেবে উন্মুক্ত করতে হবে।
এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি সিলেট মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল পেইজে প্রকাশ করা হয়েছে।
