নিজস্ব প্রতিবেদকঃ এসএমপি মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে সিলেটের এয়ারপোর্ট থানাধীন বুরজান চা বাগান এলাকায় প্রকাশ্যে জুয়া খেলতে গিয়ে ১২ জন জুয়াড়ি গ্রেফতার হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে বুরজান চা বাগানের উত্তর লাইনে ফরিদ স্টোরের সামনে ঝাণ্ডু-মুন্ডু জুয়া খেলছিলেন স্থানীয় একটি গোষ্ঠী। এসময় ডিবির একটি টিম অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতদের পরিচয়ঃ ১। মাসুক আহমদ (৩৫), মৃর্ত্তিঙ্গা, খাদিম চা বাগান, এয়ারপোর্ট, ২। স্বন্দীপ চাষা (২৭), মাঝ লাইন, খাদিম চা বাগান, এয়ারপোর্ট, ৩। সুমন দেবনাথ (৩২), কাশিনগর, সাগরনাল, জুড়ি (মৌলভীবাজার), ৪। ফরিদ আহমদ (২৮), উত্তর লাইন, খাদিম চা বাগান, এয়ারপোর্ট, ৫। রহিম মিয়া (৪০), বরইতলা, খাদিম চা বাগান, এয়ারপোর্ট, ৬। খোকন মিয়া (৩৫), শাহপরাণ উপশহর, শাহপরাণ (রহঃ), ৭। সেবুল আহমদ (৫৫), দাসপাড়া, শাহপরাণ (রহঃ), ৮। নজরুল ইসলাম (৩২), বরইতলা, খাদিম চা বাগান, এয়ারপোর্ট, ৯। রেদোয়ান আহমদ (৩০), বাহুবল আ/এ, রোড-০১, শাহপরাণ (রহঃ), ১০। রুনু আহমদ (৪০), দক্ষিণ পালপাড়া, লক্ষীপাশা (গোলাপগঞ্জ), বর্তমানে বাহুবল আ/এ, ১১। মো. রাজু (৩৪), আল বারাকা, পশ্চিম বহর, শাহপরাণ (রহঃ), ১২। মোহাম্মদ আলী (৫৫), দিগন্ত আ/এ, খাদিমপাড়া, শাহপরাণ (রহঃ)।
ডিবি সূত্র জানায়—বাগান এলাকাজুড়ে জুয়ার বাড়বাড়ন্ত রোধে অভিযান আরও জোরদার করা হবে।
