ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন–এর সিলেট দক্ষিণ কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর ধোপাদিঘির পাড়স্থ সিলভার সাইন রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল — “মানবাধিকার সুরক্ষায় আমাদের করণীয়”।
সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আলাউদ্দিন মাস্টার,
এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামাল আহমেদ পারভেজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
লে. কর্নেল (অব.) পি. ডি. জি. আতাউর রহমান পীর, সাবেক প্রিন্সিপাল, মদনমোহন কলেজ, সিলেট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
রকিব আল মাহমুদ, সভাপতি, আসক ফাউন্ডেশন সিলেট বিভাগ;
আলহাজ্ব আব্দাল মিয়া, সাবেক চেয়ারম্যান, অবিভক্ত বালাগঞ্জ উপজেলা পরিষদ;
গয়াছ মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান, ওসমানীনগর উপজেলা;
এবং জানারা বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান, ওসমানীনগর উপজেলা।
আলোচনা সভায় বক্তারা বলেন, “মানবাধিকার রক্ষা ও আইনি সহায়তার মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আসক ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
তারা আরও বলেন, সমাজের নির্যাতিত, বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবাধিকার রক্ষা।
বক্তারা নবগঠিত সিলেট দক্ষিণ কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, “মানবসেবার মহান ব্রত নিয়ে কমিটি যেন নিষ্ঠা, সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করে, সেটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ছাত্র ও সমাজসেবীরা।
অনুষ্ঠান শেষে আসক ফাউন্ডেশন সিলেট দক্ষিণ কমিটির পক্ষ থেকে গরিব, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।
এই পর্বে উপস্থিত অতিথিদের মধ্যে মানবিক আবেগ ও সহানুভূতির আবহ সৃষ্টি হয়।
এই আয়োজনের মাধ্যমে নতুন কমিটির অভিষেক যেমন সম্পন্ন হলো, তেমনি সমাজের প্রতি দায়বদ্ধতা ও দায়িত্বশীলতার বার্তাও ছড়িয়ে পড়ল সবার মাঝে।
