নিজস্ব প্রতিবেদকঃ ২১ সেপ্টেম্বর (রবিবার) দুপুর ১২টা ১৯ মিনিটে সিলেটসহ আশপাশের এলাকায় ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো সুনামগঞ্জ জেলার ছাতকে।
স্থানীয়রা জানান, হঠাৎ কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ভূমিকম্পটির মাত্রা ছিলো রিখটার স্কেলে ৪ এবং এটি তুলনামূলকভাবে হালকা মাত্রার। এ কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই।
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে সিলেট কিংবা সুনামগঞ্জে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প ঝুঁকিপূর্ণ জোনে থাকায় সিলেট অঞ্চলের মানুষকে সর্বদা সচেতন থাকতে হবে এবং সচেতনতামূলক প্রস্তুতি নিতে হবে।
এসটি/২১-০৯/এমএলএ
