সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হানিফ ও কামরুলকে ফুলেল শুভেচ্ছা



নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার নবনিযুক্ত যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ ও মো. কামরুল হাসান এবং সদস্য রাকিবুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের পীরের বাজারস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় এ শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন—খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি বদরল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মনু ও মইন উদ্দীন মইন, জেলা সেচ্ছাসেবক দল নেতা মাহবুবুর রহমান লোকমান, বিএনপি নেতা কামাল আহমদ, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শেখ নজরুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ইন্তাজ আলী, আবদুস শহিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এম এ মোশাইদ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল কাসেম সোহেল, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ ইমরান, তাজুল ইসলাম রাজেল, সহ-সাংগঠনিক সম্পাদক জাবেদ আলী জাবেদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন, খাদিমপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি কালাম মিয়া, সদর উপজেলা যুবদল নেতা হাবিবুর রহমান লিটন, আশরাফ উদ্দিন, কবির আহমদ, জমির আলী, কামরান আহমদ, রিয়াজ আহমদ, সায়েদ আহমদ, এমসি কলেজ ছাত্রদলের সোহাগ আলম, খাদিমপাড়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহেব আহমদ, ইউপি ছাত্রদল নেতা নাহিদ, জাকেল, সেচ্ছাসেবক দল নেতা মিনহাজসহ প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার (২২ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমান। এ কমিটিতে ফয়েজ আহমদ দৌলতকে আহ্বায়ক এবং আলতাফ হোসেন বেলালকে সদস্য সচিব করা হয়।

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.