সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযানে ১ম দিনেই আটক ৮৭, মামলা ১৭



নিজস্ব প্রতিবেদকঃ সিলেট মহানগর এলাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ) দিনের অভিযানে বিভিন্ন ধরণের ৮৭টি যানবাহন আটক এবং ১৭টি মামলা দায়ের করা হয়েছে।

এসএমপির অফিসিয়াল তথ্যমতে, আটক হওয়া যানবাহনের মধ্যে রয়েছে—

  • ব্যাটারিচালিত রিকশা: ৬৫টি

  • সিএনজি অটোরিকশা: ৫টি

  • লেগুনা: ১টি

  • মোটরসাইকেল: ১৪টি

  • ট্রাক: ১টি

  • পিকআপ: ১টি

অভিযানে দায়ের হওয়া ১৭টি মামলার মধ্যে রয়েছে—

  • সিএনজি: ২টি

  • মোটরসাইকেল: ১১টি

  • কার: ২টি

  • পিকআপ: ১টি

  • ট্রাক: ১টি

সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর যানজট নিরসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি যানবাহনের বৈধ কাগজপত্র, ফিটনেস এবং চালকের লাইসেন্স নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.