ওসমানীনগরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও পথসভা



ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ৪ আগস্ট বিকেলে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল শেষে গোয়ালাবাজারে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার জনগণের মৌলিক অধিকার হরণ করেছে। তারা অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান।

পথসভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ও ওসমানীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি।

বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দীন, হাবিবুর রহমান, রেজন আহমদ, আকিক চৌধুরী এবং জাকির হোসেন বদরুল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, যুগ্ম আহ্বায়ক লয়লুছ আহমদ ও রিমন মাহমুদ রাসেল, ছাত্রদলের আহ্বায়ক জোয়েব আহমদ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুনাইদ আহমদ ও আবির আহমদ।

উপজেলার আটটি ইউনিয়নের সভাপতি-সম্পাদকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন এবং বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যেতে হবে।
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.