সাংবাদিক হারুন রশিদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরি



ওসমানীনগর (সিলেট) প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য ও ছবি ছড়িয়ে সাংবাদিকতার পেশাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ওসমানীনগরের সাংবাদিক হারুন রশিদ। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

বুধবার (১৮ জুন) দুপুরে ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি হারুন রশিদ থানায় উপস্থিত হয়ে জিডিটি দায়ের করেন। জিডি নম্বর: ৮২৬।

সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, গত দুই সপ্তাহ ধরে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে বিভিন্ন ফেসবুক আইডি থেকে তার ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব অপপ্রচারে উদ্দেশ্যমূলকভাবে তার ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। এ ছাড়াও কিছু পোস্টে হুমকিমূলক ও মানহানিকর মন্তব্য রয়েছে বলে জানান তিনি।

সাংবাদিক হারুন রশিদ বলেন, “এই ঘটনার ফলে আমি ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমার পেশাগত সম্মান ক্ষুন্ন হচ্ছে। তাই আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি। একইসাথে আমি এসব পোস্টের স্ক্রিনশট ও সংশ্লিষ্ট তথ্য প্রমাণ সংগ্রহ করে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়েরের প্রস্তুতিও নিচ্ছি।”

তিনি আরও বলেন, “একজন সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের মিথ্যা ও পরিকল্পিত অপপ্রচার শুধু ব্যক্তি নয়, পুরো গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি।”

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.