জাতীয় নির্বাচন বিলম্বিত হলে বাড়বে ফ্যাসিবাদী ষড়যন্ত্র: হুমায়ূন কবির শাহীন

জাতীয় নির্বাচন বিলম্বিত হলে বাড়বে ফ্যাসিবাদী ষড়যন্ত্র: হুমায়ূন কবির শাহীন


নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নির্বাচন প্রক্রিয়ায় বিলম্ব হলে দেশের ফ্যাসিবাদী শক্তিগুলো আরও সক্রিয় হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন।

তিনি বলেন, “গত ১৬ বছরে আওয়ামী ফ্যাসিস্ট চক্র একের পর এক নির্বাচন প্রহসনে পরিণত করে জনগণের ভোটাধিকার হরণ করেছে। বিনা ভোট, মধ্যরাতের ভোট কিংবা ভুয়া ভোটে ক্ষমতায় থেকে নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করেছে। রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে তারা।”

গত শুক্রবার (৯ মে) রাতে সিলেট মহানগর কৃষকদলের ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডে নতুন কমিটি গঠন উপলক্ষে শাহপরান এলাকার সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বিএনপি রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা রূপরেখা দিয়েছে। এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমেই রাষ্ট্রব্যবস্থার কাঠামোগত পরিবর্তন সম্ভব। তবে এই সংস্কারকে অজুহাত করে জাতীয় নির্বাচন বিলম্বিত করা হলে তা ফ্যাসিস্ট শক্তির ষড়যন্ত্রে ইন্ধন জোগাবে।”

সভায় সভাপতিত্ব করেন মহানগর কৃষকদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান বাবলু এবং সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি একেএম শাহজাহান, সহ-সভাপতি একরাম হোসেন মারুফ ও আব্দুল্লাহ আল মাহমুদ খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সৈয়দ নোমানুর রশিদ, ময়নুল হক স্বাধীন, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, দপ্তর সম্পাদক শেখ লুৎফুর রহমান, স্বনির্ভর বিষয়ক সম্পাদক ছয়ফুল আলম জয় এবং সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আহমদ।

এছাড়া আরও বক্তব্য রাখেন খাদিমপাড়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আলতাফ হোসেন বেলাল, সাকিল আহমদ, জাবেদ আহমদ মুহীন ও মো. রাকিব।

সভা শেষে সর্বসম্মতিক্রমে আলী আহমদকে আহ্বায়ক ও সাইফুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্যের ৩৩ নম্বর ওয়ার্ড কৃষকদল এবং আনোয়ার হোসেনকে আহ্বায়ক ও মো. জসিমকে সদস্য সচিব করে ২১ সদস্যের ৩৪ নম্বর ওয়ার্ড কৃষকদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.