নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণের রায়গড় এলাকায় একটি এক্স নোহা গাড়ির এসি বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, এবং মাত্র ১০ মিনিটের মধ্যেই গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটিতে কোনো যাত্রী ছিল না। তবে চালক উপস্থিত ছিলেন এবং বিস্ফোরণের সঙ্গে সঙ্গে দ্রুত লাফ দিয়ে বেরিয়ে প্রাণে রক্ষা পান।
ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
