মৌলভীবাজার (সিলেট) থেকেঃ
বাংলাদেশে এখনও শাওয়ালের চাঁদ দেখা না গেলেও মৌলভীবাজারের শতাধিক পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করেছে।
রোববার সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসায় এই বিশেষ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৬ বছর ধরে এখানে সৌদি আরবের সময় অনুযায়ী ঈদ পালিত হয়ে আসছে।
জামাতে বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষ মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। ঈদের নামাজে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী (পির সাহেব উজান্ডি)।
মুসল্লিরা আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে সারা দেশের মানুষ একসঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন।
