নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সিলেট জেলা অটোটেম্পো/অটোরিকশা চালক শ্রমিক জোট (রেজি: নং চট্ট ২০৯৭)-এর অর্থ সম্পাদক মোঃ আনোয়ার মিয়া পরিবহন সেক্টরের সকল শ্রমিকবৃন্দসহ দেশ-বিদেশের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। আমি সকল পরিবহন শ্রমিক, প্রবাসী বাংলাদেশি এবং দেশ-বিদেশের সর্বস্তরের জনগণকে জানাই ঈদ মোবারক।"
তিনি আরও বলেন, "পরিবহন খাতের শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের নিরলস পরিশ্রম আমাদের চলাচলকে সহজ করেছে। আমি তাদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও সুখময় জীবন কামনা করছি।"
শেষে, মোঃ আনোয়ার মিয়া দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং ঈদ সবার জন্য আনন্দময় হয়ে উঠুক—এই দোয়া করেন।
