সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সমর্থনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশ্বম্ভরপুর উপজেলা কৃষকদলের সহ-সভাপতি বাচ্চু মিয়ার সভাপতিত্বে এবং সলুকাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল আলম বিল্লালের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নবী হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, আব্দুল হাই, হাজী শাবলু, সদস্য আব্দুর সাত্তার, বিএনপি নেতা কামাল উদ্দিন, নুর আলম, রমজান মিয়া, ছয়ফুল্লাহ, নজরুল ইসলাম, ফারুক মিয়া, আজিজ মিয়া, সবদর আলী, ছামছু মিয়া, আওলাদ হোসেন, আক্তার হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
এছাড়া মাহফিলে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, সাবেক সহ-সভাপতি ফুল মিয়া চেয়ারম্যান, মোহাম্মদ আলী, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমদ, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, রাকিবুল হাসান দিলু, তৌহিদুল আলম রাজ্জাকি কায়েছ, ওমর খৈয়াম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম, আকবর আলী, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক ইকবাল হোসেন, পৌর কৃষকদলের আহ্বায়ক রুমেন আহমদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল হক কালারচাঁন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার সাত মাস অতিক্রান্ত হলেও বিগত ফ্যাসিবাদী সরকারের দোসররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া কিছু সুবিধাবাদী গোষ্ঠী আড়ালে থেকে বিএনপির তৃণমূলের প্রিয় নেতা এড. নুরুল ইসলাম নুরুলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রের চেষ্টা করতে পারে। তাই নেতাকর্মীদের এসব বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। সেই নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে এড. নুরুল ইসলাম নুরুলকে মনোনয়ন দেওয়া হলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। এজন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতাদের প্রতি বক্তারা জোর দাবি জানান।
আলোচনা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
