সিলেটের বিশ্বনাথে ডাকাতির সরঞ্জামসহ এক ব্যক্তি গ্রেফতার, সহযোগী পলাতক

বিশ্বনাথে ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বিশ্বনাথ (সিলেট) থেকেঃ সিলেটের বিশ্বনাথে ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ আব্দুল মুমিন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী চক গ্রামের আব্দুল আহাদের ছেলে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের মিয়ারবাজার থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি কালো ব্যাগ, ধারালো কুড়াল, দুটি মুখোশ, দরজা ভাঙার বাঁকানো লোহার রড, সেলাই রেঞ্চ, তালা ভাঙার বড় কাটার এবং ধারালো রামদা উদ্ধার করা হয়। তবে তার সহযোগী রাসেল নামের আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

বিশ্বনাথ থানার পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বনাথের একটি নির্দিষ্ট এলাকায় ডাকাতির উদ্দেশ্যে আগে থেকেই অবস্থান করছিল তাদের সহযোগী ডাকাত দল। তাদের সঙ্গে যোগ দিতে জগন্নাথপুর থেকে মিয়ারবাজার হয়ে বিশ্বনাথে প্রবেশ করছিলেন মুমিন ও রাসেল। রাত সাড়ে ১২টায় যাত্রীবেশে মিয়ারবাজার অতিক্রমের সময় স্থানীয় জনতা ও পুলিশের হাতে ধরা পড়েন মুমিন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, "আটক মুমিনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করেছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে।"

পলাতক রাসেলকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.