যুক্তরাজ্য দেভন শাখা বিএনপি সভাপতি মো. মিঠু মিয়াকে সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের ফুলেল শুভেচ্ছা



নিজস্ব প্রতিবেদকঃ যুক্তরাজ্য দেভন শাখা বিএনপির সভাপতি ও ব্রিটিশ বাংলাদেশী ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মো. মিঠু মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।

সোমবার (১৭ মার্চ) রাতে সিলেট নগরীর বন্দরবাজার রমহল টাওয়ারের ৪র্থ তলায় ক্লাবের কার্যালয়ে এ শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু অর্জুন ঘোষ, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি বাবু প্রানেশ দে, বিএনপি নেতা জিয়াউর রহমান নেওয়ার, সিলেট মহানগর জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের সভাপতি শামীম আহমদ, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক খালেদ আহমদ, জেলা তাতী দলের নেতা শাহেদ আহমদ যুবদল, আবিদুর রহমান আব্দুল প্রমুখ।

ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিনিয়র রিপোর্টার সুনির্মল সেন, দৈনিক গণমুক্তি পত্রিকার সিলেট ব্যুরো প্রধান মোহাম্মদ হানিফ, সিটিজেন টাইমসের সিলেট ব্যুরো প্রধান কামরুল হাসান, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিলেট ব্যুরো প্রধান মোশারফ হোসেন খান, আমাদের মাতৃভূমি পত্রিকার সিলেট ব্যুরো প্রধান মো. নিজাম উদ্দিনসহ আরও অনেকে।

সংবর্ধিত অতিথির বক্তব্যে প্রবাসী বিএনপি নেতা মো. মিঠু মিয়া বলেন, "দীর্ঘদিন ধরে আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যদের দেখতে পারিনি। মামলা-হামলা দিয়ে আমাদের হয়রানি করা হয়েছিল। তবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। আমরা আগামীতে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।"

তিনি আরও বলেন, "প্রবাসী রাজনীতিবিদ হিসেবে দেশের কল্যাণে কাজ করতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ জিয়ার আদর্শে নিবেদিত কর্মী হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আমাকে দোয়া ও পরামর্শ দিয়ে সহায়তা করবেন।"


Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.