দেশের সকল মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবিহ পড়ার আহবান ইসলামিক ফাউন্ডেশনের

প্রেস বিজ্ঞপ্তিঃ পবিত্র রমজান মাসে দেশের সকল মসজিদে খতমে তারাবিহ নামাজে একই পদ্ধতি অনুসরণ করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

বর্তমানে দেশের প্রায় সকল মসজিদে খতমে তারাবিহ নামাজে কুরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করা হয়, তবে কিছু মসজিদে এই তিলাওয়াতে ভিন্নতা দেখা যায়। এর ফলে বিভিন্ন স্থানে যাতায়াতকারী ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য কুরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা কঠিন হয়ে পড়ে এবং অনেকেই সঠিক সওয়াব থেকে বঞ্চিত হন।

এ পরিস্থিতি নিরসনের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রস্তাব করেছে যে, পবিত্র রমজান মাসের প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং পরবর্তী ২১ দিনে ১ পারা করে তিলাওয়াত করলে ২৭ রমজান রাতে, অর্থাৎ পবিত্র শবে কদরে কুরআন খতম করা সম্ভব হবে।

এই পদ্ধতি অনুসরণ করে সকল মসজিদে খতমে তারাবিহ নামাজ পরিচালনা করার জন্য ইসলামিক ফাউন্ডেশন দেশের সকল মসজিদের খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সকলের নিকট বিনীত অনুরোধ জানিয়েছে।

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.