সিলেট-৪ আসনের উন্নয়নের প্রতিশ্রুতি: অসহায়দের পাশে হেলাল উদ্দিন আহমেদ

সিলেট ট্রিবিউন ডেস্কঃ- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হেলাল উদ্দিন আহমেদ বলেছেন, দেশকে স্থিতিশীল রাখতে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজন। জাতীয় নির্বাচন সম্পন্ন করার পরই স্থানীয় নির্বাচন দিতে হবে। অন্যথায়, ফ্যাসিবাদী শক্তি ও আওয়ামী লীগের মদদপুষ্ট গোষ্ঠী পুনর্বাসিত হয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে।

তিনি আরও বলেন, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। নির্বাচিত জনপ্রতিনিধিরা উন্নয়নের পরিবর্তে শুধুমাত্র ব্যক্তিস্বার্থে লুটপাট চালিয়েছে। এই অঞ্চলের রাস্তাঘাট বেহাল, শিক্ষা ব্যবস্থাও পিছিয়ে রয়েছে। তাই, পরিপূর্ণ পরিকল্পনার মাধ্যমে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, "এ আসনের মানুষের সুদিনে ও দুর্দিনে সবসময় পাশে থাকতে চাই—এটাই আমার রাজনীতির মূল দর্শন।"

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সিলেট নগরীর সিটি পয়েন্টে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চান।

কম্বল বিতরণ শেষে তিনি জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার হাতে আরও ১০০টি কম্বল হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন— সিলেট জেলা ওলামা দলের আহ্বায়ক কাজী মাওলানা নুরুল হক, সদস্য সচিব মাওলানা এম এম কামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মাওলানা রমিজ উদ্দিন, বিএনপি ও ওলামা দলের অন্যান্য নেতৃবৃন্দ।

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.