টিকিট প্রতি ১০ টাকা কমলো সিলেট-জকিগঞ্জ রুটে

টিকিট প্রতি ১০ টাকা কমলো সিলেট-জকিগঞ্জ রুটে


নিজস্ব প্রতিবেদকঃ সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী নিয়মিত যাত্রীদের জন্য সুখবর। এই রুটে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) পরিচালিত এসি/নন-এসি বাসের ভাড়া হ্রাস করা হয়েছে। পূর্বের নির্ধারিত ১৮০ টাকার পরিবর্তে এখন থেকে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৭০ টাকা। ফলে এই রুটের যাত্রীদের প্রতি টিকিটে সরাসরি ১০ টাকা সাশ্রয় হবে।

আজ সোমবার (২৯ জুন) সকাল থেকেই নতুন এই ভাড়ার তালিকা কার্যকর করা হয়েছে বলে সংশ্লিষ্ট কাউন্টার সূত্র নিশ্চিত করেছে। এর আগে রবিবার (২৮ জুন) রাতে ভাড়া কমানোর বিষয়টি নিশ্চিত করেন জকিগঞ্জ-সিলেট রুটের বিআরটিসি বাস কাউন্টারের পরিচালক খায়রুল ইসলাম মুন্সি।

তিনি সংবাদমাধ্যমকে জানান, সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক ও সাশ্রয়ী গণপরিবহন সেবা নিশ্চিত করার লক্ষ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান বাজারে যেখানে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী, সেখানে বিআরটিসি বাসের ভাড়া কমানোর এই সিদ্ধান্ত নিয়মিত যাত্রীদের দারুণভাবে উপকৃত করবে।

এদিকে দীর্ঘদিন পর এই রুটে সরকারি বাসের ভাড়া হ্রাসের সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন সাধারণ যাত্রীরা। অনেক যাত্রী সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে বেসরকারি বাসের একচেটিয়া ভাড়ার নৈরাজ্যও কিছুটা নিয়ন্ত্রণে আসবে।

সিটি/লিআ/নিপ্র

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.