অভিনন্দন বার্তায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, "দক্ষিণ সুরমা প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী ও অত্যন্ত সুশৃঙ্খল সংগঠন। গত দুই দশক ধরে এই ক্লাবটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং সাংবাদিকদের অধিকার ও কল্যাণে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে।"
তিনি নবনির্বাচিত সভাপতি আশরাফুল ইসলাম ইমরান এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, তাদের হাত ধরেই এই ক্লাবটি আগামীতে পেশাদারিত্বের নতুন শিখরে পৌঁছাবে। মন্ত্রী আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দক্ষিণ সুরমার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, গত শনিবার (২ মে) উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নির্বাচনের মাধ্যমে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের এই নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত এই কমিটিকে সিলেটের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও অভিনন্দন জানানো অব্যাহত রয়েছে।
সিটি/লিআ/নিপ্র
