নিজস্ব প্রতিবেদকঃ সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্টঃ ৭০৭)-এর হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের সভাপতি এবং দক্ষিণ সুরমা সিএনজি অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ৩ ঘটিকায় সংগঠনের দক্ষিণ সুরমাস্থ কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করা হয়।
হুমায়ুন রশিদ চত্বর মোহাম্মদীয়া জামে মসজিদের ইমাম মো. বদরুল আলমের পরিচালনায় দোয়া মাহফিলে মরহুম মানিক মিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা সিএনজি অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. আনোয়ার মিয়া, সহ-সভাপতি মো. ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. শাহীনুর রহমান শাহীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা আহমদ এবং আইন বিষয়ক সম্পাদক মো. সবুজ মিয়া।
এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-প্রচার সম্পাদক মো. রিপন আহমদ, সচিব মইনুল ইসলাম ইরন, যানবাহন ও তথ্য সম্পাদক মিলন মিয়া, সদস্য মো. সফিকুল ইসলাম ও ফারুক মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বক্তারা মরহুম মানিক মিয়াকে একজন নিবেদিতপ্রাণ শ্রমিক নেতা হিসেবে উল্লেখ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
সিটি/লিআ/নিপ্র
