উৎসবের বৈষম্য দূর করাই ইসলামের মূল শিক্ষা: ইমদাদ হোসেন চৌধুরী



নিজস্ব প্রতিবেদকঃ সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, “ঈদের আনন্দ কেবল নির্দিষ্ট কোনো শ্রেণির জন্য নয়, বরং এটি সকলের। সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলো যাতে ঈদের খুশি থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই ঝরনা তরুণ সংঘ ও প্রজন্ম ইউথ ক্লাবের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।”

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ২টায় নগরীর কুমারপাড়া ঝরনারপাড় এলাকায় সামাজিক সংগঠন ঝরনা তরুণ সংঘ ও প্রজন্ম ইউথ ক্লাব-এর যৌথ উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইমদাদ চৌধুরী আরও বলেন, উৎসবের দিনগুলোতে বৈষম্য দূর করাই ইসলামের মূল শিক্ষা। মানুষের কল্যাণে আহমেদ শামীমের মতো প্রবাসীরা এগিয়ে এলে সমাজের দুঃখী মানুষ উপকৃত হবে। তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের নিজ নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।

ঝরনা তরুণ সংঘের সভাপতি আব্দুল মুমিন-এর সভাপতিত্বে ও সহ-সভাপতি খালেদ আহমদ মামুনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমদ। ঝরনা তরুণ সংঘের প্রতিষ্ঠাকালীন সাহিত্য সম্পাদক ও প্রবাসী সদস্য আহমেদ শামীম-এর সৌজন্যে স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলকাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ক্রীড়া সম্পাদক মো. আরিফ, দপ্তর সম্পাদক মুহিনুর রহমান এবাদ, প্রচার সম্পাদক মাহবুব আলম, ধর্ম সম্পাদক সৈয়দ আব্দুল আহাদ রাসেল এবং অর্থ সম্পাদক আলী আফসর প্রমুখ। এছাড়াও ঝরনা তরুণ সংঘ ও প্রজন্ম ইউথ ক্লাবের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিটি/লিআ/
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.