নিজস্ব প্রতিবেদকঃ সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ‘তীর-শিলং’ নামক জুয়া খেলার সময় দুই জুয়াড়িকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল আনুমানিক ৪:৩০ ঘটিকার সময় পশ্চিম কুয়ারপাড় এলাকায় বাবর মিয়ার বাসার পেছনে প্রকাশ্য স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: ১. সাব্বির (২৬): কুয়ারপাড় এলাকার (বাসা নং-৭৯) মৃত মানিক মিয়ার ছেলে।
২. মো. খলিল মিয়া (৫২): সুনামগঞ্জের দোয়ারা বাজার থানার বাঁশতলা গ্রামের মৃত জায়েদ আলীর ছেলে। বর্তমানে তিনি কুয়ারপাড় এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ তীর-শিলং জুয়া চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটক করে।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯-এর ৯৫ ধারায় একটি মামলা (নন এফআইআর নং-৪৯৭, তারিখ- ১৮/০৩/২০২৬ খ্রি.) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ বুধবার যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
সিটি/লিআ/
