সিলেটট্রিবিউন ডেস্কঃ সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে তাকে দলের প্রাথমিক সদস্য পদও ফিরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। সম্প্রতি শফি আহমদ চৌধুরী দলের কাছে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন জানান। তার আবেদনের প্রেক্ষিতে দলের হাইকমান্ড ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করে তার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
সিলেটট্রিবিউন/এসবি/ডেস্ক-০১
