সিলেটট্রিবিউন ডেস্কঃ বাংলাদেশের আকাশে বুধবার (১৮ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। আজ বুধবার রাত থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে মসজিদে তারাবির নামাজের মধ্য দিয়ে রোজা পালনের প্রস্তুতি শুরু করবেন।
আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
চাঁদ দেখা যাওয়ার সংবাদ নিশ্চিত হওয়ার পর সারা দেশে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে এক আনন্দঘন ও পবিত্র পরিবেশের সৃষ্টি হয়েছে। মুসল্লিরা আজ শেষ রাতে সেহরি খেয়ে আগামীকাল প্রথম রোজা পালন করবেন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ বুধবার থেকেই দেশটিতে পবিত্র রোজা শুরু হয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে রোজা ও ঈদ পালিত হয়।
পবিত্র রমজান উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
সিটি/লিআ/ডেস্ক
