তারেক রহমানের সিলেট আগমন: ওসমানীনগরে উৎসবমুখর পরিবেশ



ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনকে কেন্দ্র করে সিলেটের ওসমানীনগর উপজেলায় বিরাজ করছে সাজ সাজ রব। তাঁর এই সফরকে সফল, সুশৃঙ্খল ও স্মরণীয় করে তুলতে উপজেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা।

সরেজমিনে দেখা গেছে, সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর টোলপ্লাজা এলাকা ছাড়াও উপজেলার প্রাণকেন্দ্র গোয়ালা বাজার, তাজপুর, দয়ামীরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চলছে পরিচ্ছন্নতা অভিযান ও ব্যাপক শোভাবর্ধন। মহাসড়কের দুই পাশে ও বিভিন্ন মোড়ে শোভা পাচ্ছে রঙিন ব্যানার ও ফেস্টুন। দিন-রাত পরিশ্রম করে এসব প্রস্তুতিমূলক কার্যক্রম বাস্তবায়ন করছেন ওসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়ে ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন বলেন, “দেশনায়ক তারেক রহমানের সিলেট আগমন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও অনুপ্রেরণার। তাঁর এই সফর সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদী লুনার বিজয় ত্বরান্বিত করতে ওসমানীনগরের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আমরা চাই একটি পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ পরিবেশে এই ঐতিহাসিক সফর সম্পন্ন হোক।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ জানান, তারেক রহমানের আগমন সফল করতে উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ। মহাসড়ক ও গুরুত্বপূর্ণ বাজারগুলোতে শোভাবর্ধনের কাজ চলছে, যেখানে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা গয়াছ মিয়া বলেন, “তারেক রহমান আমাদের অহংকার। তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ।”

উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জানান, তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে দীর্ঘদিন পর ওসমানীনগর বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। পুরো উপজেলাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সিলেটট্রিবিউন/এসএফকে

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.