প্রথম বারের মতো বিশ্বকাপ থেকে বাদ পড়ল লাল-সবুজের দেশ

ছবিঃ সংগৃহিত



সিলেট ট্রিবিউন ডেস্কঃ দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ ক্রিকেট দলকে ছাড়াই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিসিবির অনড় অবস্থানের পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় আইসিসির এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

আইসিসি জানিয়েছে, ৭ ফেব্রুয়ারি থেকে ভারতের মাটিতে শুরু হতে যাওয়া ২০ দলের এই আসরে অংশগ্রহণে বিসিবি অস্বীকৃতি জানানোয় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবি নিরাপত্তা ঝুঁকির অজুহাত দেখিয়ে ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছিল। তবে আইসিসির স্বাধীন নিরাপত্তা বিশেষজ্ঞ ও গোয়েন্দা সংস্থার মূল্যায়নে জানানো হয়, ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো ‘বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য’ নিরাপত্তা ঝুঁকি নেই।

বিবৃতিতে বলা হয়, বিসিবির উদ্বেগ নিরসনে আইসিসি গত তিন সপ্তাহ ধরে একাধিক বৈঠক ও ভিডিও কনফারেন্স করেছে। কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের সর্বোচ্চ নিরাপত্তা প্রোটোকল নিশ্চিত করার আশ্বাস দেওয়া সত্ত্বেও বিসিবি তাদের সিদ্ধান্তে অটল থাকে। গত বুধবার আইবিসি বোর্ডের বৈঠকের পর বিসিবিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে ইতিবাচক সাড়া না পাওয়ায় আইসিসি বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেয়।

আইসিসির কোয়ালিফিকেশন প্রক্রিয়া অনুযায়ী, টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ দলগুলোর মধ্যে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষ অবস্থানে থাকায় স্কটল্যান্ড (১৪তম) এই সুযোগ পেয়েছে। ফলে আসন্ন বিশ্বকাপে নামিবিয়া, নেপাল বা আরব আমিরাতের পরিবর্তে স্কটল্যান্ডই খেলবে বাংলাদেশের জায়গায়।

আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে ইতিমধ্যে বাংলাদেশকে বাদ দিয়ে নতুন ফিক্সচার প্রকাশ করা হয়েছে। এর ফলে প্রথমবারের মতো কোনো বড় টুর্নামেন্ট থেকে রাজনৈতিক বা নিরাপত্তা অজুহাতে বাদ পড়ার নজির গড়ল বাংলাদেশ।

সিলেটট্রিবিউন/বিপি
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.