নিজস্ব প্রতিবেদকঃ সিলেট মহানগরীর কোতোয়ালী থানার কাষ্টঘর এলাকায় টাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালনা করে ১৯৩ লিটার চোলাই মদ, ২ কেজি ১৯০ গ্রাম গাঁজা ও ১৫টি নতুন–পুরাতন মোবাইল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর ২০২৫) রাত আড়াইটার পর থেকে সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত এ অভিযান চলে।
অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ বীর ব্যাটালিয়ান, র্যাব-৯ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে অংশ নেয়। দীর্ঘসময় জুড়ে পরিচালিত এ অভিযানে মোট ছয়জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বিশাল (২৩), পিতা মৃত গামা, মাতা আলো, ঠিকানা কাষ্টঘর সুইপার কলোনী, কোতোয়ালী, আকাশ (২৩), পিতা চুনিলাল রায়, মাতা বিজলী রাণী রায়, ঠিকানা টিলারগাঁও, জালালাবাদ; সুব্রত (২১), পিতা সুরুজলাল, মাতা শান্তিলাল, ঠিকানা কাষ্টঘর সুইপার কলোনী; রাজা (২০), পিতা শুভলাল, মাতা সবিতারাণী, ঠিকানা কাষ্টঘর সুইপার কলোনী; করণলাল (২২), পিতা মৃত দুলাল লাল, মাতা বুটকি রাণী, ঠিকানা কাষ্টঘর সুইপার কলোনী।
এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। এ ছাড়া গ্রেফতারকৃত শান্তি লাল (৪০), স্বামী সুরুজ লাল, পিতা বাবুলাল, ঠিকানা কাষ্টঘর সুইপার কলোনী—তার বিরুদ্ধে ১টি সাজা পরোয়ানা ও ৪টি অন্য পরোয়ানা রয়েছে। ইতোমধ্যে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
