নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সিলেট শহরের একটি কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর,
সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক এডভোকেট নুর আহমদ, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আমিনুর ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ, যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের সদস্য মুহিবুর রহমান এপল ও মোহন আহমদ।
সাক্ষাৎকালে এমরান আহমদ চৌধুরী নবগঠিত আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন— “দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনাই এখন মূল লক্ষ্য।”
তিনি উপস্থিত নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।