শনিবার (৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “বিদেশগামী ও প্রবাসফেরত যাত্রীদের নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই পুরো বিমানবন্দরকে ফ্রি ওয়াইফাই কভারেজে আনা হবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
