নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সিলেট জেলা অটোটেম্পু/অটোরিক্সা সিএনজি চালক শ্রমিক জোট (রেজিঃ নং- চট্ট ২০৯৭)-এর সাধারণ সম্পাদক মো. শাহীনুর রহমান শাহীন এক বার্তায় দেশ-বিদেশে অবস্থানরত সিলেটবাসী ও সকল শ্রমিক ভাইদের পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পরিবহন শ্রমিকরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। রোজা ও ঈদের এই সময়ে শ্রমিক ভাইদের নিরলস পরিশ্রমের ফলেই সাধারণ মানুষ নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন। আমি সকল অটোরিক্সা ও অটোটেম্পু চালক এবং মালিকদের জানাই ঈদের প্রাণঢালা অভিনন্দন।”
তিনি আশা প্রকাশ করে বলেন, “পবিত্র এই উৎসবের মাধ্যমে শ্রমিক-মালিক সম্পর্কের আরও উন্নয়ন ঘটবে এবং আমরা একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবো। সবার জীবনে ঈদের খুশি অনাবিল শান্তি ও কল্যাণ বয়ে আনুক।”
সিটি/লিআ/
