রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের আহ্বান যুবদল নেতাদের



নিজস্ব প্রতিবেদকঃ সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেছেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণের জন্য রাষ্ট্র কাঠামো মেরামতের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়ন করা ছাড়া কোনো বিকল্প নেই। এই দফাগুলো শুধু একটি রাজনৈতিক দলের স্বপ্ন নয়, বরং পুরো জাতির ভবিষ্যৎ পুনর্গঠনের রূপরেখা।

তিনি বলেন, “জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে এই দফাগুলো কার্যকর করতে হবে। যুবদল সবসময় জাতীয়তাবাদী শক্তির অগ্রভাগে ছিল। ওয়ার্ডভিত্তিক নতুন কমিটি গঠন হলে সংগঠন আরও শক্তিশালী হবে। এজন্য প্রত্যেক কর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে সচেতন করা ও দেশের স্বার্থে তাদের সম্পৃক্ত করাই আমাদের প্রধান দায়িত্ব।”

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে ২৭ ও ৪০নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন বলেন, সংগঠনের শক্তি নিহিত থাকে তৃণমূলের ঐক্যের ভেতরে। নতুন কমিটি গঠনের মাধ্যমে ২৭ ও ৪০নং ওয়ার্ড যুবদল আরও কার্যকর, গতিশীল ও আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখতে পারবে। তিনি বলেন, “যুবদল গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সামনের সারিতে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

কর্মীসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তুফাজ্জল হোসেন বেলাল, সহ সভাপতি সুহেল মাহমুদ, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি আব্দুস সালাম লয়ল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কয়েস আহমদ, মলয় লাল ধর, মোঃ ইছহাক আহমদ, শামীম রেজা, এম এ মতিন, এম এ সালাম, সহ সাধারণ সম্পাদক নূর মুহাম্মদ খান তাইফুর, মকছুদুল করিম ইমন, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টুটুল, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক মো. ফরহাদ আহমদ ময়না, শাহীন উদ্দীন আহমদ, মো. রাহাত আহমদ টিপু, হোসেন আহমেদ, বাবর আহমদ, দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, গণ শিক্ষা সম্পাদক জামাল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সাজ্জাদুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মুস্তাক আহমদ বাপ্পি, কর্মসংস্থান সম্পাদক মিনার আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফ হোসেন শুয়েব, শফি উদ্দীন, মোঃ আব্দুল মালেক সুমন, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ, মো. দুলাল মিয়া, জায়েদ আহমদ রিপন, সহ কোষাধ্যক্ষ মাসুম আহমদ, সহ সাহিত্য ও প্রকাশ বিষয়ক সম্পাদক মো. আলেক আহমদ, সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আব্দুল আহাদ, সহ বন ও পরিবেশ সম্পাদক ফাইয়াজ আলম, সহ স্বাস্থ্য সম্পাদক মো. দেলোয়ার হোসাইন, সদস্য মো. শিপলু আহমদ, মো. হুমায়ুন কিবরিয়া জুনেল, মহানগর যুবদল নেতা আব্দুর মালিক, মো. মিনহাজ, মো. ইউসুফ, ২৭ ও ৪০নং ওয়ার্ড যুবদলের ফখরুল ইসলাম, রনি আহমদ, তানজির আহমদ, রিপন আহমদ, জুবেল আহমদ, মখন আহমদ, আবেদ আহমদ, সুমন আহমদ, নজরুল ইসলাম, ইমরান আলী, কবির আহমদ, নাঈম আহমদ, সাকিব আহমদ, টিপু আহমদ, সেলিম খান মজনু, মুহিবুর রহমান, রাসেল আহমদ চৌধুরী, রিংকু দাস, সাকিব বকস ও ইলিয়াস আলী প্রমুখ।

সভায় বক্তারা নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান। 

এসটি/২৩-০৯/এমএলএ

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.