নিজস্ব প্রতিবেদকঃ সিলেট নগরীর উত্তরণ বারুতখানা সমাজকল্যাণ সংস্থার সভাপতি নির্বাচিত হওয়ায় আব্দুল মতিন (মতি) কে বন্ধুমহলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বন্দরবাজারের রঙমহল টাওয়ারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক মোহাম্মদ হানিফ এবং পরিচালনা করেন সাংবাদিক কামরুল হাসান। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএসএস সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সুনির্মল সেন, সিলেট জেলা জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি লোকমান তালুকদার, তাঁতীদল নেতা জিয়াউর রহমান নেওয়ার, সহ-সাধারণ সম্পাদক শাহীন আলম, বিশিষ্ট ব্যবসায়ী রাজু বড়ুয়া, ব্যবসায়ী আব্দুল হক নান্নু ও শ্রমিক নেতা রুহেল আহমদ প্রমুখ।
অতিথিরা তাঁদের বক্তব্যে আব্দুল মতিনের নেতৃত্বের প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
