বিশ্বনাথে বিএনপি নেত্রীর সম্প্রীতির বার্তা: "তারেক রহমানের নির্দেশে সবাইকে নিয়ে এগিয়ে যাব"



বিশ্বনাথ, (সিলেট) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য তাহসিনা রুশদী লুনা বলেছেন, "তারেক রহমানের নির্দেশনা হলো ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে বসবাস করা। আমরা প্রতিশোধের রাজনীতি করি না, আমাদের লক্ষ্য শুধুমাত্র দেশের উন্নয়ন।"

রোববার বিকেলে বিশ্বনাথ পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে 'অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ' শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে এই সভার আয়োজন করা হয়।

লুনা তার বক্তব্যে দাবি করেন, "গত ১৬-১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। তারা সংখ্যালঘুদের উন্নয়ন না করেই শুধু ভোটের সময় ব্যবহার করেছে।"

সভায় উপস্থিত স্থানীয় নেতারা দুর্গাপুর (কারিকোনা) গ্রামের শ্মশানঘাট ও পুরান বাজারের রথবাড়ী এলাকা অবৈধ দখলমুক্ত করে কেন্দ্রীয় মন্দির ও শ্মশানঘাট নির্মাণের দাবি জানান। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অবহেলিত মন্দির ও আখড়ার উন্নয়নের জোর দাবি উঠে আসে।

সভাপতিত্ব করেন রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দ্র জ্যোতি দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপি সভাপতি আব্দুল হাইসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিন খান, গীতা পাঠ করেন দেবব্রত চক্রবর্তী। সনাতন ধর্মাবলম্বী নেতারা তাদের বক্তব্যে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

লুনা তার বক্তব্যে আরও বলেন, "সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই এ দেশের সমান নাগরিক। বিএনপি ক্ষমতায় এলে সব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করবে।"

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.