"অপারেশন সিন্দুর" নামে পাকিস্তানে ভারতের রাতের হামলা, নিহত ২৬, আহত বহু

"অপারেশন সিন্দুর" নামে পাকিস্তানে ভারতের রাতের হামলা, নিহত ২৬, আহত বহু



ডেস্ক রিপোর্টঃ ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার মধ্যে মধ্যরাতে পাকিস্তান এবং পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিন্দুর’।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, এই হামলা ছিল প্রতিক্রিয়ামূলক, কারণ এর আগে পাকিস্তান থেকে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি এলাকায় কামান থেকে গোলা নিক্ষেপ করা হয়, যার ফলে সীমান্তে উত্তেজনা তীব্র আকার ধারণ করে।

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, গতরাত ও আজ ভোরের হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, পাকিস্তানের নয়টি স্থানে টার্গেটেড স্ট্রাইক চালানো হয়েছে, যেখানে সন্ত্রাসী ঘাঁটি ও গোপন অস্ত্র ডিপো ছিল বলে দাবি করা হচ্ছে। হামলায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও সূত্র জানায়।

এই ঘটনায় গোটা উপমহাদেশে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার জবাব দিতে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নিরাপত্তা কাউন্সিল। ধারণা করা হচ্ছে, দেশটির প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান এই বৈঠকে উপস্থিত থাকবেন।

এদিকে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সকল পক্ষকে সংযম অবলম্বনের আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ নতুন কিছু নয়, তবে সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও চরমে উঠেছে, যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.