নিজস্ব প্রতিবেদকঃ উচ্চশিক্ষা ও বিদেশে পড়াশোনার প্রস্তুতিতে নতুন দিগন্ত উন্মোচন করল 'বাংলায় আইএলটিএস' ও ইমিগ্রেশন সেন্টার। রোববার (৪ মে) সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকার আর্কেডিয়া মার্কেটে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়।
ফিতা ও কেক কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির সিইও রাশেদ হোসাইনসহ আমন্ত্রিত অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইআইসি’র ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের হোসেন, সেলটার সভাপতি সুলতান আহমদ, সাবেক সভাপতি এডভোকেট মো. খালেদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি শওকত আমরান, সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন, ফ্যাকড্ ক্যাব সিলেট জোনের সভাপতি মো. ফেরদৌস আলম, ফেকাস সিলেটের সভাপতি আতিকুর রেজা চৌধুরী, সহসভাপতি তারেক আহমদ, প্রচার সম্পাদক আব্দুর রহমান এবং ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি মুহিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেটে এই ধরনের একটি পূর্ণাঙ্গ ও প্রফেশনাল IELTS ও ইমিগ্রেশন সেন্টার চালু হওয়ায় উচ্চশিক্ষা প্রত্যাশীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটি একই ছাদের নিচে IELTS কোচিং, বিশ্ববিদ্যালয় ভর্তির সহায়তা এবং ইমিগ্রেশন পরামর্শসহ সব ধরনের সেবা প্রদান করবে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি ও আগ্রহী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর শিক্ষার্থীরা প্রতিষ্ঠান থেকে IELTS কোর্স ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
