নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল কবীর চৌধুরী সোহেল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটবাসীসহ দেশ-বিদেশের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদুল ফিতর ত্যাগ, সংযম ও আনন্দের এক অপূর্ব মিলন। এই উৎসব আমাদের সমাজে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। আসুন, ঈদের এই আনন্দ সকল ভেদাভেদ ভুলে একসাথে ভাগ করে নেই।"
তিনি আরও বলেন, "ঈদ মানে খুশি, ঈদ মানে শান্তি। এই ঈদ আমাদের জীবনে অনাবিল সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক—এটাই আমার কামনা।"
পরিশেষে, তিনি সিলেটসহ দেশ-বিদেশের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, "সবার ঈদ হোক আনন্দময় ও নিরাপদ। ঈদ মোবারক!"
