মাহে রমজানে আল ইনসাফ সংস্থার মানবিক উদ্যোগ: প্রথমপাশায় ৪৬ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

 


নাজমুল ইসলাম চৌধুরী, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের ওসমানীনগরে আল ইনসাফ ইসলামী সমাজকল্যাণ সংস্থা প্রথমপাশা-এর উদ্যোগে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (০৮ মার্চ) বুরুঙ্গা ইউনিয়নের প্রথমপাশা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ কার্যক্রমে প্রথমপাশা ও আশপাশের ৪৬টি পরিবারের মধ্যে ১১ প্রকার পণ্য দেওয়া হয়। প্রতিটি পরিবারকে প্রায় ১৩ কেজি খাদ্যসামগ্রী দেওয়া হয়, যার মধ্যে ছিল— পেঁয়াজ, আলু, সয়াবিন তেল, চানা, মসুর ডাল, খেসারি ডাল, খেজুর, গুঁড়া দুধ, চিনি, ময়দা ও লাচ্চি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি হাফিজ মাওলানা আফজাল হোসাইন, সহ-সভাপতি শামসুজ্জামান খান ও হাফিজ জুনাইদ আহমদ, সাধারণ সম্পাদক সঞ্জব আলী সাকিব এবং সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ— রাজা মিয়া, সাইদুর রহমান, আব্দুল মজিদ লিবু, মামনুন হোসাইন সানি, খায়রুল ইসলাম রুহিন, শাহজাহান মিয়া, ফারহান আহমদ, তাশেক মিয়া, নাহিদ আহমদ ইমন, জিলাদ হোসাইন, শায়খুল ইসলাম তুহিন, মাসুদ আহমদ, রাবেল খান, সোহান আহমদ, ফরিদ মিয়া, হাসান মিয়া প্রমুখ।

আল ইনসাফ সংস্থার নেতৃবৃন্দ জানান, মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এই বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.