দক্ষিণ সুরমায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: রমজানে কঠোর নজরদারির ঘোষণা

 

সিলেট ট্রিবিউন ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঊর্মি রায়।

সভায় সভাপতির বক্তব্যে ঊর্মি রায় বলেন, আসন্ন পবিত্র রমজান মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হবে। তিনি এ বিষয়ে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন থাকার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খান, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাফর আহমদ, মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন।

তবে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ এই সভায় দক্ষিণ সুরমা কিংবা মোগলাবাজার থানার কোনো কর্মকর্তা বা প্রতিনিধি উপস্থিত ছিলেন না, যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.