পুলিশ কমিশনারের আশ্বাস, সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত



স্টাফ রিপোর্টারঃ সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের সুনির্দিষ্ট আশ্বাসের ভিত্তিতে আগামী ১৯ মে ভোর থেকে শুরু হতে যাওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি।

গতকাল রবিবার (১৭ মে) বিকেল সাড়ে ৫টায় এসএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে পুলিশ প্রশাসনের এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসএমপি কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম-এর সভাপতিত্বে সভায় দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় পুলিশ কমিশনার আশ্বাস দিয়ে বলেন, কদমতলী বাস টার্মিনালের সংঘর্ষ ও জোড়া খুনের মামলায় প্রাথমিক তদন্তে অপরাধের সুনির্দিষ্ট তথ্য বা সংশ্লিষ্টতা না পাওয়া গেলে কোনো নেতা বা সাধারণ শ্রমিককে অযথা গ্রেপ্তার কিংবা হয়রানি করা হবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কেবল প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে এবং নির্দোষ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখে কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ২ জন শ্রমিক নিহত হন। উক্ত ঘটনায় শ্রমিক ফেডারেশনের শীর্ষস্থানীয় কয়েকজন নেতাকে আসামি করে মামলা দায়ের করা হলে, এর প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে এই অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।

উক্ত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন; ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মুঃ মাসুদ রানা পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) জনাব সুদীপ্ত রায়সহ এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং সিলেট বিভাগের বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।

সিটি/লিআ/নিপ্র
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.