নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট জেলা ও মহানগরীর সর্বস্তরের পরিবহন শ্রমিক এবং দেশ-বিদেশের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট জেলা অটোটেম্পু/অটোরিক্সা সিএনজি চালক শ্রমিক জোট (রেজিঃ নং- চট্ট ২০৯৭)-এর সভাপতি মতছির আলী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই শান্তি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে ঈদুল ফিতর। বিশেষ করে সিলেটের রাজপথে দিনরাত সেবা দেওয়া পরিবহন শ্রমিক ভাইদের ত্যাগের কথা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি।”
তিনি আরও বলেন, “ঈদের এই খুশি যেন সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। আমরা যেন ভেদাভেদ ভুলে একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও সুশৃঙ্খলভাবে ঈদ উদযাপনের আহ্বান জানাই।”
সিটি/লিআ/
