নিজস্ব প্রতিবেদকঃ সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সময় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) মোগলাবাজার থানাধীন কুচাই পশ্চিমভাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানার এসআই (নিরস্ত্র) মো. নুর উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ কুচাই সাকিনস্থ এলাকায় অভিযান চালায়। এসময় জুয়া খেলারত অবস্থায় ৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুচাই গ্রামের মৃত আকবর আলীর ছেলে হৃদয় মাহমুদ (৫২), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের ছর উদ্দিনের ছেলে সামাদ (৩৪), কুচাই পশ্চিমপাড়ার মৃত মুসলিম আহমদের ছেলে সফাত আহমদ (৪২) এবং দক্ষিণ সুরমার খোজারখলা গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে আমির হোসেন (৫২)।
এই ঘটনায় সিলেট মহানগরী পুলিশ আইন ২০০৯-এর ৯৫ ধারায় একটি নন-এফআইআর মামলা (নং-১২) রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিটি/লিআ/সিমেপ
