সিলেট-৪ আসনকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা আরিফের




প্রেস বিজ্ঞপ্তিঃ সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করে এই অঞ্চলকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) গোয়াইনঘাট উপজেলার পূর্ব ও মধ্য জাফলং ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, “জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, পিয়াইন ও সারি নদীর মতো পর্যটন কেন্দ্রগুলো আমাদের গর্ব। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এখানে রাস্তাঘাট, হোটেল-মোটেল ও উন্নত রেস্টুরেন্ট গড়ে তুলে বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে হবে। এর মূল ভিত্তি হবে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে কোনো রক্তচক্ষু আমাদের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না। সকল চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা কাটিয়ে সততা ও সাহসিকতার সাথে এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করা হবে।

এর আগে তিনি জৈন্তাপুর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় এবং দরবস্ত ইউনিয়নে গণসংযোগ করেন। পথসভায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম জৈন্তাপুর উপজেলার সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মাওলানা মুহিবুল্লাহ, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহার আলম বাহার এবং মুসলিম আলী মেম্বারসহ আরও অনেকে।

গোয়াইনঘাটের পৃথক অনুষ্ঠানগুলোতে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন। এছাড়াও জমিয়তে উলামায়ে ইসলাম গোয়াইনঘাট শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রচারণায় অংশ নেন।

সিলেটট্রিবিউন/পিআর-০১
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.