নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের দক্ষিণ সুরমাসহ বেশ কিছু এলাকায় আগামী শনিবার (২৪ জানুয়ারি) টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট-এর বিক্রয় ও বিতরণ বিভাগ-৩-এর আওতাধীন ৩৩/১১ কেভি গোটাটিকর উপকেন্দ্রের বার্ষিক মেরামত, গাছপালার ডালপালা কর্তন এবং লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিউবো সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা: সিলেট রেলওয়ে স্টেশন এলাকা, কদমতলী, গোটাটিকর, আলমপুর, বিভাগীয় কমিশনার কার্যালয় এলাকা, ডিআইজি অফিস, বিসিক শিল্প এলাকা, বাইপাস রোড, দক্ষিণ সুরমা থানা এলাকা, পিরিজপুর, চন্ডিপুল, গহরপুর রোড, নর্থ ইস্ট মেডিকেল কলেজ এলাকা, বঙ্গবীর রোড, বলদি, তেতুলতল, লতিপুর, বানেশরপুর, দারোগাবাড়ী, লালারচক, খিদিরপুর, আহমেদপুর, তেলিবাজার, তেতলী, অতিরবাড়ী, লক্ষীপুর এবং ১১ কেভি ইন্ডাস্ট্রি ও পুলিশ লাইন ফিডারের আওতাভুক্ত সকল এলাকা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেরামত কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। তবে জননিরাপত্তার স্বার্থে কাজ চলাকালীন বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য করার অনুরোধ জানানো হয়েছে।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
