সিলেট-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন আরিফুল হক চৌধুরী




নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থী, চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

আজ সোমবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলমের কাছে তিনি তাঁর মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

মনোনয়নপত্র দাখিল শেষে উপস্থিত সাংবাদিকদের আরিফুল হক চৌধুরী বলেন, “আমার নির্বাচনী এলাকার মানুষ অত্যন্ত সচেতন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নের স্বার্থে তারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন। শুধু সিলেট-৪ আসন নয়, একটি নিরপেক্ষ ও স্বচ্ছ পরিবেশ তৈরি করা হলে সারা দেশেই ধানের শীষের পক্ষে গণভোটের বিপ্লব ঘটবে।”

নির্বাচনী এলাকার ভৌগোলিক সীমাবদ্ধতা ও দুর্গম যোগাযোগ ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, “সিলেট-৪ আসনে এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রের দূরত্ব অনেক বেশি, রাস্তাঘাটের অবস্থাও নাজুক। দুর্গম এলাকার বয়োবৃদ্ধ নারী-পুরুষ যাতে সহজে ও নিরাপদে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই ব্যবস্থা করা নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব। যোগাযোগ ব্যবস্থার এই বাস্তবিক বাধা লাঘব না করলে সুষ্ঠু ভোট গ্রহণ অসম্ভব হয়ে দাঁড়াবে।”

এ সময় তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে দলের সর্বস্তরের নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ।

মনোনয়নপত্র দাখিলের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় বিএনপির ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, অ্যাডভোকেট নুরুল হক, সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক স্টালিন তারিয়ান এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তোহেল প্রমুখ।

এসটি/এমএলএ

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.