নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এস. এম. অনিক চৌধুরীকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
একই প্রজ্ঞাপনে সিলেট বিভাগের ৮টি উপজেলাসহ সারাদেশের মোট ৭৭টি উপজেলায় নতুন ইউএনও পদায়নের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও শক্তিশালী করতেই এই রদবদল করা হয়েছে বলে জানা গেছে।
নতুন দায়িত্বপ্রাপ্ত ইউএনওদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশও দেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মাঝে নতুন ইউএনওদের প্রতি ইতোমধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।
