ঈদুল ফিতর উপলক্ষে ওসমানীনগর অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদের শুভেচ্ছা


নিজস্ব প্রতিবেদকঃ

ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানে মিলন, ঈদ মানে সম্প্রীতি। এই বিশেষ দিনে আমরা ভেদাভেদ ভুলে পরস্পরের পাশে দাঁড়াই, আনন্দ ভাগাভাগি করি। সকলের জীবন শান্তি, ভালোবাসা ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এটাই আমার প্রার্থনা।”

তিনি আরও বলেন, “রমজানের সংযম ও আত্মশুদ্ধির পর ঈদুল ফিতর আমাদের জন্য খুশির বার্তা নিয়ে আসে। আল্লাহ যেন আমাদের ঈদকে আনন্দময় ও বরকতময় করেন, এই দোয়া করি। আসুন, আমরা মানবতার কল্যাণে এগিয়ে আসি ও ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেই।”

পরিশেষে, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে সকল সাংবাদিক, প্রেসক্লাব সদস্য ও উপজেলার জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেখ ফয়ছল আহমদ বলেন, “সবার ঈদ হোক আনন্দময় ও মঙ্গলময়।”

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.