নিজস্ব প্রতিবেদকঃ আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিশেষভাবে কাজ করছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। তারই ধারাবাহিকতায় সিলেট মহানগরীতে গত ২৪ ঘণ্টায় নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মোট ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসএমপি
সূত্রে জানায়, গত ৪ এপ্রিল
দিনভর অভিযানে ২৬ জনকে গ্রেপ্তার
করা হয়। এর মধ্যে নিয়মিত
মামলার ৬ জন, দক্ষিণ
সুরমা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ১ জন এবং
কোতোয়ালী মডেল থানা এলাকায় ১০ পিস ইয়াবাসহ
১ জন মাদক ব্যবসায়ী
রয়েছেন। এছাড়া মেট্রো অধ্যাদেশ মোতাবেক আরও ১৮ জনকে গ্রেপ্তার
করা হয়েছে।
এদিকে
অভিযানের ধারাবাহিকতায় ৫ এপ্রিল সকাল
৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় আরও
৪১ জনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে
তারা। এর মধ্যে ১৪ জন মাদকসেবী,
৯ জন চিহ্নিত ছিনতাইকারী
এবং ছিনতাইকারী সন্দেহে ৪ জনকে আটক
করা হয়েছে। মোগলাবাজার থানা পুলিশ ১ জন ওয়ারেন্টভুক্ত
আসামি এবং এয়ারপোর্ট থানা পুলিশ নিয়মিত মামলায় ১ জনকে গ্রেপ্তার
করেছে। এছাড়া সন্দেহভাজন হিসেবে আরও ১২ জনকে আটক
করা হয়।
গ্রেপ্তারকৃতদের
বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ। মহানগরীতে অপরাধ দমনে এ ধরনের নিয়মিত
ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
সিটি/লিআ/
